আসসালামু আলাইকুম। 🤍
কিছু জায়গা থাকে, যেগুলোতে মানুষ শুধু একটা একাউন্ট খোলে না, নিজের জীবনের একটা গল্প শুরু করে।
আমার কাছে ম্যারেজচাইম ঠিক তেমনই একটা জায়গা।
গত বছরের ১৪ ডিসেম্বর প্রথম ম্যারেজচাইমে এড হয়েছিলাম। শুরুতে শুধু সবার বায়োডাটা পড়তাম, মানুষ দেখতাম, তাদের গল্প দেখতাম। একসময় সাহস করে নিজের বায়োডাটাও পোস্ট করলাম। কিন্তু তখনই বুঝলাম, এই সময়ে সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া ঠিক কতটা কঠিন। ফেইক একাউন্ট, অপ্রয়োজনীয় নক, সব মিলিয়ে ভীষণ বিরক্ত হলাম।
বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিই। আর সেখান থেকেই ম্যারেজচাইমের প্রতি আমার বিশ্বাস তৈরি হতে শুরু করে। পুরো প্রসেসে আমি তাহসীন ভাইয়াকে অসংখ্যবার বিরক্ত করেছি। এখন ভাবলে নিজেরই গিল্ট ফীল হয়। অথচ উনি কখনো বিরক্ত হননি। অসাধারণ ধৈর্য নিয়ে প্রতিটা ধাপ বুঝিয়ে দিয়েছেন, সাহায্য করেছেন এমনকি আমাকে সাহস দিয়েছেন।
তারপর? তারপর আল্লাহ আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা দেন। 🤍
জাস্ট একটা বায়োডাটা দেখেছিলাম। আর সেই একজন মানুষই হয়ে গেলেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমার স্বামী।
আজও মনে হয়, ম্যারেজচাইম যেন রূপকথার সেই পঙ্খিরাজ ঘোড়া, যেটা আমার জীবনে আমার মানুষটাকে এনে দিয়েছে।
আল্লাহর রহমত আর ম্যারেজচাইম টিমের আন্তরিক সহযোগিতায় খুব দ্রুত ও সুন্দরভাবেই আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ।
কিন্তু আমার গল্পটা শুধু "একটা বিয়ে হয়ে যাওয়া"র গল্প না।
এই পুরো জার্নিতে আমি খুব কাছ থেকে ফীল করেছি, ম্যারেজচাইম আসলে কী নিয়ে কাজ করছে।
আমাদের সমাজে বিয়েকে সহজ করার বদলে কঠিন করে ফেলা হয়েছে। অথচ কত যোগ্য, দ্বীনদার, সুন্দর মনের ভাই-বোন শুধুমাত্র সঠিক মানুষটার অপেক্ষায় আছেন। কেউ প্রতারিত হচ্ছেন, কেউ হতাশ হচ্ছেন, কেউ ধীরে ধীরে আশা হারিয়ে ফেলছেন।
আর ঠিক এই জায়গাটাতেই ম্যারেজচাইম আলাদা। সবচেয়ে বেস্ট।
তাদের উদ্দেশ্য শুধু “ম্যাচ করানো” না, বরং নিরাপদ, সম্মানজনক এবং হালাল একটা মাধ্যম তৈরি করা, যেখানে একজন মানুষ নিশ্চিন্তে নিজের জীবনসঙ্গী খুঁজতে পারেন।
হয়তো এই কারণেই, বিয়ের পর থেকেই আমার মনে একটা অদ্ভুত দায়িত্ববোধ কাজ করতো। মনে হতো, আমি যেভাবে আমার জীবনসঙ্গীকে পেয়েছি, অন্য কারো জীবনেও হয়তো এমন সুন্দর একটা অধ্যায় শুরু হতে পারে এই প্লাটফর্মের মাধ্যমে।
আর সেই অনুভূতি থেকেই আমার ইচ্ছা ছিল আমি ম্যারেজচাইমের সাথে কাজ করতে চাই।
কারণ কিছু ভালোবাসা শুধু গ্রহণ করতে ইচ্ছে করে না, তার অংশও হয়ে যেতে ইচ্ছে করে। 🤍
আজ ম্যারেজচাইম টিমের একটি অংশ হতে পেরে আমার সত্যিই ভীষণ গর্ব, কৃতজ্ঞতা আর ভালো লাগা কাজ করছে।
এই প্লাটফর্ম শুধু আমাকে আমার জীবনসঙ্গী দেয়নি, বরং এমন একটা কাজের সুযোগ দিয়েছে যেখানে আমি হয়তো কারো জীবনের সুন্দর শুরুটার কারণ হতে পারবো, ইনশাআল্লাহ।
ধন্যবাদ ম্যারেজচাইম টিমকে, এমন একটি সুন্দর, নিরাপদ ও অর্থবহ উদ্যোগ তৈরি করার জন্য।
আর আল্লাহর কাছে দোয়া, তিনি যেন এই প্লাটফর্মের মাধ্যমে অসংখ্য অবিবাহিত ভাই-বোনের জীবনে উত্তম জীবনসঙ্গী লিখে দেন। আমিন। 🤍