আপনি কে?
প্রশ্নটা যতটা সহজ শোনায়, উত্তরটা ততটাই কঠিন।
আমাদের বেশিরভাগ মানুষ নিজের পরিচয় তৈরি করি ভূমিকা দিয়ে।
মনোবিজ্ঞানে এটিকে বলা হয় Role Engulfment—যেখানে একটি মাত্র ভূমিকা ধীরে ধীরে পুরো মানুষটিকেই গ্রাস করে ফেলে।
তাই চাকরি হারালে মনে হয়, "আমি শেষ।"
সম্পর্ক ভেঙে গেলে মনে হয়, "আমার আর কোনো মূল্য নেই।"
Developmental psychologist Erik Erikson বলেছিলেন, সুস্থ পরিচয় (Identity) এমন কিছু নয় যা একটি মাত্র সম্পর্ক, পেশা বা সামাজিক অবস্থানের উপর দাঁড়িয়ে থাকে। বরং এটি এমন একটি অভ্যন্তরীণ ধারাবাহিকতা, যা জীবনের বিভিন্ন পরিবর্তনের মধ্যেও মানুষকে বলে—
"আমি এখনও আমি।"
হয়তো তাই আমাদের সবচেয়ে বড় কাজ শুধু সফল হওয়া নয়। শুধু ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো মা, ভালো বাবা বা ভালো পেশাজীবী হওয়াও নয়। বরং এমন একজন মানুষ হয়ে ওঠা— যিনি ভূমিকা বদলালেও নিজের মূল্যবোধ, সততা, কৌতূহল, সাহস আর মমতাকে হারান না।
কারণ পৃথিবী একদিন আপনার পরিচয়পত্র বদলে দিতে পারে। কিন্তু আপনার চরিত্র, আপনার মূল্যবোধ, আপনার মানবিকতা—সেগুলোই আপনার সবচেয়ে স্থায়ী পরিচয়।
এই আলোচনা প্রেক্ষিতে মনে পরে গেলো The Man from Earth movie টা, একটি মানুষ যিনি হাজার হাজার বছর ধরে বেঁচে ছিলেন, তার চারপাশে প্রচূর পরিবর্তন, ইতিহাস তৈরি হচ্ছে, স্ত্রী পুত্র প্রিয় ছাত্র বয়স্ক হয়ে মারা যাচ্ছেন, কিন্তু তিনি ঠিকই আবার অন্য একটা জগৎ নিজের জন্য তৈরি করে নিচ্ছেন, যুগোপযোগী ভাবে নতুন করে জীবনের মানে খুঁজে নিচ্ছেন - মুভি টা অনেক ভাবিয়েছিল, হয়তো আরেকদিন সেই আলোচনা করা যাবে ❤️