কোনো সিস্টেমই ত্রুটিমুক্ত নয়। বিশ্বের সমস্ত বৈবাহিক প্ল্যাটফর্মগুলো—অন্যান্য ডিজিটাল মাধ্যমের মতোই— বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয় । ম্যারেজচাইম এই নিয়ে দীর্ঘদিন কাজ করে প্রতিটা সমস্যারই সমাধান বের করেছে এবং এই ব্লগটির মাধ্যমে আমরা তুলে ধরছি সেই সমস্যা এবং আমাদের সমাধান গুলি
১. ভুয়া বা অতিরঞ্জিত প্রোফাইল: কিছু মেম্বার আয়, শিক্ষা বা এমনকি বৈবাহিক অবস্থার ভুল তথ্য প্রদান করেন। আমরা ম্যারেজচাইম এ অত্যন্ত সতর্কতার সাথে সমস্ত নথিপত্র যাচাই করি এবং মেম্বারদের সততা যাচাই করতে ব্যক্তিগতভাবে প্রত্যেকের কথা বলি। আমরা আমাদের মূল্যবান সময় , টেকনোলজি এবং মানব সম্পদ বিনিয়োগ করি যাতে আপনার সময়, আবেগ এবং শক্তি সঞ্চয় হয়।
২. আর্থিক প্রতারণা: কিছু অ্যাকাউন্ট প্রতারণামূলক হতে পারে যা সহজ-সরল পরিবারগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়।ম্যারেজচাইম এ আমরা সকল সদস্যের পারিবারিক পটভূমি যথাযথভাবে যাচাই করি, যাতে কেউ প্রতারণা করে পার না পায়। অধিকন্তু, আমরা সম্ভাব্য বর ও কনের মধ্যে মধ্যস্থতা করি যাতে প্রাথমিক সমস্ত যোগাযোগ আমাদের মাধ্যমে হয় এবং সরাসরি কেউ আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করে প্রতারণা করতে না পারে।
৩. এআই (AI) ছবি এবং ফিল্টার: বর্তমান প্রজন্মে মানুষ বাহ্যিক রূপ নিয়ে অত্যধিক সচেতন এবং প্রায়ই এমন ছবি ব্যবহার করে যা তাদের প্রকৃত চেহারার চেয়ে অনেকটাই আলাদা। ম্যারেজচাইম আপনার জন্য নিয়ে এসেছে ‘এআই ছবি শনাক্তকরণ’ (Detect AI image) অপশন, যা অত্যন্ত দক্ষতার সাথে এরকম ছবিগুলি সনাক্ত করে আপনাদের সাবধান করে দেয় এবং পরবর্তী পর্যায়ে আপনাদের হতাশার সম্ভাবনা কমিয়ে দেয়।
৪. তথ্যের গোপনীয়তা: জনসমক্ষে পূর্ণাঙ্গ বায়োডাটা শেয়ার করা ঝুঁকিপূর্ণ। আমাদের প্ল্যাটফর্মের গোপনীয়তা সেটিংস অত্যন্ত উন্নত মানের, যা সকল ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখে। এবং আপনার অনুমতিক্রমেই আমরা আপনার তথ্য কেবলমাত্র আপনার পছন্দের ব্যক্তিদের কাছে উন্মোচন করি।
৫. প্রবাসী-স্থানীয় অমিল: প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশে বসবাসকারীদের মধ্যে সাংস্কৃতিক প্রত্যাশার ব্যাপক পার্থক্য থাকতে পারে। আমরা একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে সেই পার্থক্যটা সহজেই বুঝি, তাই আমরা আমাদের সদস্যদের সাথে কথা বলি এবং এই ধরনের সম্পর্কের ভালো-মন্দ দিকগুলো সম্পর্কে তাদের সচেতন করি যেন তারা সতর্কতার সাথে অগ্রসর হতে পারেন।
৬. অসচেতন নির্বাচন: অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেক প্রোফাইল থাকে বলে মানুষ অনেক সময়ই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, একটা ডিসিশন প্যারালাইসিস কাজ করে, অনেক প্রোফাইল দেখে শেষ পর্যন্ত অনেক সময় ভাসাভাসা বিচার বা প্রাথমিক তথ্যের বা ছবির ভিত্তিতে পছন্দ করেন । আমাদের ইন-হাউস সাইকোলজিস্ট বা মনোবিদরা নিরলসভাবে কাজ করেন যাতে সদস্যরা সঠিক মানদণ্ডের ওপর গুরুত্ব দেন। মানুষ যাতে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে বিয়ে এবং সম্পর্ক সম্বন্ধে মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ অবলম্বন করতে পারেন, সেজন্য আমাদের একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়া ব্যক্তিগত পরামর্শের জন্য আপনি একটি সাইকোলজিক্যাল সেশন বুক করতে পারেন।